ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন গত ২৬শে মে,’২১ ” ইয়াস” ঝড়ের দাপটে সুন্দরবন অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত এইসব পরিবারগুলির সহায়তার জন্য, সমিতির পক্ষ থেকে সকল সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সাহায্য দান করার জন্য আবেদন জানাচ্ছি।
সমিতির সদস্যগণ এই সাহায্য নিয়ে সুন্দরবন এলাকায় গ্রাম- শ্যামনগর, দেউলবাড়ি দেবীপুর পঞ্চায়েত, থানা কুলতলিতে ২০শে জুন,’২১ তারিখে পৌঁছবেন- এমন সিদ্ধান্ত সর্ব-সম্মতিক্রমে গৃহীত হয়েছে।
আসুন, আমরা প্রমাণ করি—- ” মানুষ মানুষেরই জন্য “
অশোক কর্মকার সাধারণ সম্পাদক গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি কোলকাতা- ৭০০ ০৮৪
Add a Comment