42nd State Yoga Competition, July 2023

৪২ তম জেলা যোগাসন প্রতিযোগিতা ২০২৩

বিগত ৩০শে জুলাই, ২০২৩ রবিবার,  দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অ্যাসোসিয়েশন ও গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির উদ্যোগে ৪২ তম জেলা যোগাসন প্রতিযোগিতা ২০২৩ -এর আয়োজন করা হয়। রবিবার এই জেলার মোট আঠারোটি যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির যোগাসন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিল। ৩০২ জন প্রতিযোগী, বিভিন্ন শিক্ষা কেন্দ্রের পঞ্চাশ জন কর্মকর্তা এবং বহু সংখ্যক অভিভাবক দর্শকদের উপস্থিতিতে সকাল দশটা থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রাক্তন ফুটবলার শ্রী অমিত ভদ্রের উপস্থিতিতে সকল প্রতিযোগীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *